Sylhet Today 24 PRINT

খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহপরান গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী  আশফাক আহমদ। এসময় তিনি বলেন, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে পুনরায় জনগনের খেদমত করার সুযোগ দিন। বিগত ১০ বছরে সদর উপজেলার যে উন্নয়ন হয়েছে তা কল্পনাতীত। এ উপজেলার উন্নয়ন দেখে অনেকেই ঈর্ষান্বিত। কারন দলমতের  উর্ধ্বে  থেকে কাজ করেছি। আমার কাজে কর্মে আওয়ামী লীগ প্রশংসিত হয়েছে বলে মনে করি। এবারও আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে সে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মখলিছুর রহমান, মুরশেদ আহমদ চৌধুরী মাসুম, যুগ্ম সম্পাদক ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জিয়াউল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি  এম এ সামাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কারুল ইসলাম,  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ আহমদ রুমেল, নাজমুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জু আহমদ মঞ্জু, আলী আকবর চৌধুরী রুমি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মোবারক হোসেন, আবুল কাদির, আবুল হাসনাত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুল গনী, আব্দুল মতিন কালা মিয়া, মানিক মিয়া, শাহীন মিয়া, সিরাজ মিয়া, নিজাম উদ্দিন, রফিক মিয়া, আবুল কালাম নূর, আমির আলী, কবির উদ্দিন মেম্বার, নাসির উদ্দিন, মনোয়ার আহমদ, নাসির আলী, শামীম আহমদ, আব্দুল মছব্বির মেম্বার, আব্দুল জব্বার, পীযুষ কান্তি চৌধুরী, রেদওয়ান আহমদ, যুবলীগ নেতা ফখরুল ইসলাম দূলু, বদরুল ইসলাম, জয়নাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ, ফয়জুল হক, নেওয়ার আলী, সাজু  মিয়া, ইসলাম উদ্দিন, সমুজ আলী, মাওলানা জামিল আহমদ, শামীম আহমদ সুমন, শাহ আলম, হুমায়ূন আহমদ শাহীন, ইউনুস মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল খালিক, নেফুর আলী, আব্দুল মালিক, লিটন মিয়া, হারিস আলী, আহমদ আলী, আব্দুস সালাম, সুলেমান মিয়া, পুতুল মিয়া, জমির আলী, লুতফুর রহমান, বাবুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.