Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে গাছের ডাল পড়ে নিহত দুই

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের পৃথক স্থানে গাছের ডাল পড়ে ইটভাটা শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। হবিগঞ্জ সদর উপজেলা ও চুনারুঘাটে পৃথক সময় ঘটনা দুটি ঘটে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাটে ও  সন্ধ্যায় হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের ইদু মিয়ার ছেলে সুহেল মিয়া (২৫) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফিরোজ আলীর ছেলে হামিদ মিয়া (৪০)।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামশ্রী গ্রামে প্রবেশের রাস্তার পাশে এক যুবক গাছের ডাল কাটছিলেন। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ডাল সুহেল মিয়ার মাথার উপর পড়লে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে আসলে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, সদর উপজেলার রতনপুরে ইট ভাটার জন্য গাছের ডাল কাটতে গিয়ে  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফিরোজ আলীর ছেলে হামিদ মিয়া (৪০)।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জানান- হামিদ মিয়া হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় নির্মাণ ব্রিক্-এ শ্রমিক হিসেবে কাজ করতে। রোববার সন্ধ্যায় তিনিসহ কয়েকজন শ্রমিক রতনপুর এলাকায় গাছের ডাল কাটতে যান। এ সময় একটি ডাল হামিদের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.