Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় ওষুধের চালান জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে অবৈধ পথে আসা ১১ লক্ষাধিক টাকা মূল্যের ওষুধের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মেহেরগাঁও এলাকা থেকে ওষুধগুলো জব্দ করেন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির জোয়ানরা।

ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া জানান, রাত ৯টায় গোপন সূত্রে খবর পেয়ে হাবিলদার সাইদুর রহমানসহ জোয়ানরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩টি ব্যাগে রাখা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেন। এর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৯ হাজার ৩শ টাকা।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.