Sylhet Today 24 PRINT

উপজেলা নির্বাচন: জৈন্তাপুরে ১৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৮জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার বিকাল পর্যন্ত আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থক নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন অফিসারের নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে এ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১টি মনোনয়ন পত্র জমা পড়েছে। উপজেলা চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ ও সাধারন সম্পাদক লিয়াকত আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, মোছাঃ সুনারা বেগম, মাধবী রানী নম, প্রাণতি রানী মালাকার, পলিনা রহমান, অনিতা বিশ্বাস, এবং ভাইস চেয়ারম্যান পদে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মোঃ কুটি মিয়া, শংকর কুমার দাশ, আব্দুল হক, মাওলানা কবির আহমদ, আবুল হোসেন খান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রব, মোঃ মুশাহিদ আলী, মোঃ আব্দুল মতিন।

চেয়ারম্যান পদ ব্যতিত মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনিত প্রার্থী না থাকার কারনে দুটি পদে আওয়ামীলীগ, বিএনপি সমর্থীত একাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র ক্রয় করেছেন। অপরদিকে ১৭ ফেব্রুয়ারীর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জয় মতি রানী নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.