Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাহসহ আটক ১

. গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

গোলাপগঞ্জে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী হেলাল আহমদ চৌধুরী জীবনকে (৪৫) আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের থানার সামন থেকে তাকে আটক করা হয়। হেলাল আহমদ চৌধুরী জীবন গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল গ্রামের মৃত নিজাম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের থানার সামন থেকে তাকে আটক করেন। আটককের পর তার কাছ থেকে ২০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল আহমদ চৌধুরী জীবনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.