Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওর থেকে বিপুল পরিমান নিষিদ্ধ জাল আটক

কুলাউড়া প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৫

দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকিতে শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল, বেড় জাল, নৌকাসহ ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ জানান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের নেতেৃত্বে দিনব্যাপী হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, সাড়ে ৭ হাজার মিটার বেড় জাল, ১টি নৌকাসহ ৪জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ও জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.