Sylhet Today 24 PRINT

সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ডালিমের মনোনয়নপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদ প্রার্থী (স্বতন্ত্র) মাজহারুল ইসলাম ডালিম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৮ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মনিরার নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালিব উদ্দিন লাল মিয়া, মাওলানা লুৎফুর রহমান, গৌছ উদ্দিন পাকি, সাইদুর রহমান এনাম মেম্বার, তাজুল মেম্বার, হাবিব মেম্বার, মাহমুদ আলী বুলাইসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.