Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শামীমের মনোনয়নপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদ প্রার্থী (স্বতন্ত্র) শামীম আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
সোমবার (১৮ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় সাথে উপস্থিত ছিলেন শামীমের সহধর্মিনী জরিনা বেগম, সিরাজুল ইসলাম, আবু বক্কর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, দুলাল হোসেন, জয়নাল মিয়া, যুবলীগ নেতা শাহ আলম প্রমুখ।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.