Sylhet Today 24 PRINT

উপজেলা নির্বাচন: জকিগঞ্জে ৩ পদে ১৪ প্রার্থী

জকিগঞ্জ প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোয়নপত্র জমা পড়েছে। সোমবার প্রার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী ও সরফ উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে কৃষকলীগের আব্দুল আহাদ, শ্রমিকলীগের সজল কুমার বর্মণ, আওয়ামী লীগের মোস্তাকিম হায়দর, যুবলীগের শামীম আহমদ, আব্দুস ছবুর, ফজলে আকাশ মান্না, নুরুল ইসলাম সোহেল, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াহিয়া বেগম, মাজেদা রওশন শ্যামলী, সুলাতানা বেগম ও রুশনা বেগম রফা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.