Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশ হেফাজতে ছত্তার মিয়া (৬০) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। মৃত ছত্তার মিয়া উপজেলা সদরের বটের হাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তার ছেলেদের সাথে ছত্তার মিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষে মামলা হলে পুলিশ রাতে ছত্তার মিয়াকে গ্রেফতার করতে যায়।

গ্রেপ্তারের এক পর্যায়ে পুলিশ ছত্তার মিয়াকে গাড়িতে তোলার সাথে সাথে সে অসুস্থতা বোধ করেন। সাথে সাথে পুলিশের গাড়ি দিয়েই তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.