Sylhet Today 24 PRINT

কুলাউড়া থেকে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।


সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বাঁশরী গ্রামের মো. ওয়াসিম আহমেদ (৫০) ও রাজনগর উপজেলার মেলাঘর গ্রামের মো. রকিব আলী (৩০)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসপি এ.কে.এম কামরুজ্জামানসহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন পূর্ব ব্রাহ্মন বাজারস্থ তিনভাই রেস্টুরেন্ট এর সামন থেকে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্ত করা হয়েছে বলে জানায় র‌্যাব।                        

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.