Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ে ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, টেকনিশিয়ান (আইটি)লিটন চন্দসহ বিভিন্ন অফিসের কর্মচারীবৃন্দ ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ডিজিটাল সেন্টারের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং উপজেলা ডিজিটাল সেন্টার কমলগঞ্জ কর্তৃক পরিচালিত UDC কম্পিউটার ইন্সটিটিউট এর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের খোঁজ খবর নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.