Sylhet Today 24 PRINT

বাদাঘাট ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় তাহিরপুরে আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে বাদাঘাট ডিগ্রী কলেজের ব্যানারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত দেশের ১২টি কলেজে জাতীয়করণের মধ্যে হাওরবেষ্টিত সুনামগঞ্জে হাওর কন্যা তাহিরপুর উপজেলা উত্তরা খ্যাত বাদাঘাট ডিগ্রী কলেজটিকে জাতীয়করণ করায় ঘোট উপজেলায় বইছে আনন্দের র্বাতা। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর ১২টার সময় বাদাঘাট ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্র, আভিবাবক, শিক্ষক-শিক্ষিকা, রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণ একটি আনন্দ মিছির বের করে। মিছিলটি বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডে একটি সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ডিগ্রী কলেজের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয় আওয়ামী লীগ সভাপতি হাজী আবু বক্কর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম, বিএনপি নেতা নুরুল হক প্রমুখ।

এ ব্যপারে অধ্যক্ষ জুনাব আলী বলেন, এলাকার মানুষে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে ১৯৯৪ সালে অবহেলিত ও হাওরবেষ্টিত ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলা বাদাঘাট ডিগ্রী কলেজটি প্রতিষ্টার পর থেকেই জাতীয়করণ করা এলাকা মানুষের প্রাণের দাবী ছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্থানীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতনের একান্ত প্রচেষ্টায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটি জাতীয়করণ করায় আমরা কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং প্রায় ২১ বছর পরে আমাদের স্বপ্নপূরণে আমরা তাহিরপুরবাসী খুবই আনন্দিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.