Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থীতা বাতিল করেন।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি,ভাইস চেয়ারম্যান প্রার্থী স্যায়িদুল আলম মুরাদ, বখতিয়ার হোসেন, সাহাদ মিয়া  ও মনিরুল ইসলাম টিটু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবাল ও মোহিনী বেগম।

এদের মধ্যে ঋণ খেলাপির নমিনি থাকার কারণে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবালের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। সনাক্তকারী একজনের সাক্ষর না থাকার কারণে স্যায়িদুল আলম মুরাদের প্রার্থীতা বাতিল হয় বলে জানান। তবে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। এছাড়াও নোটারি পাবলিক না করায় মোহিনী বেগমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানা গেলেও বাকীদের মনোনয়ন বাতিলের কারণ জানা যায়নি।

উল্লেখ্য, আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা বৈধ করতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.