Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ ও গণশুনানী সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সরকারী কর্মকর্তা সুশীল সমাজ এবং স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুর্নীতি প্রতিরোধ ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ ও গণশুনানী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের সিলেট অফিসের পরিচালক মো: আবুল হাসান, দুদকের উপ-পরিচালক(হবিগঞ্জ-মৌলভীবাজার জেলা) মো. আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল হুদা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীসহ পৌরসভার কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, আমরা দেশব্যাপি সামাজিক আন্দোলনের ব্যবস্থা করছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা বিভিন্ন স্তরে দুর্নীতি দেখতে পাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে কিভাবে জাগ্রত করা যায়। এখানে দুদকের একার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা সবাইকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.