Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বইমেলার উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহীদ মিনার প্রাঙ্গনে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

এম কে দত্ত পাবলিকেশন ফোরামের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় বই মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, এম কে দত্ত পাবলিকেশনের প্রকাশক মনুজ দত্ত, কবি ও লেখক নৃপেন্দ্র লাল দাশ, কবি ও লেখক দীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি জহিরুল মিঠু।

বই মেলার প্রথম দিনে সমিরণ দাশ এর লিখা বই ‘ ভালোবাসার অশ্রুজল’ এর মোড়ক উন্মোচন করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারী বই মেলার সমাপ্তি করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.