Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ছাত্রলীগের শহীদ মিনার পরিষ্কার

তাহিরপুর প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার পরিষ্কার করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ ।

বুধবার সকাল ১১টায় তাহিরপুর ছাত্রলীগ নেতা কর্মীরা  তাহিরপুর উপজেলা সদরের শহীদ মিনারটি  পরিষ্কার করেন।

পরিষ্কার পরিচ্ছন্ন  কাজে অংশগ্রহন করেন তাহিরপুর ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, সায়েম তালুকদার, পথিক হাসান নবী, মোনায়েম শরিফ, রোমান আমেদ তুষা, আহমাদুল হাসান, মনিরাজ ইসলাম, নয়ন মিয়া, আসমাউল হাসান প্রমূখ।

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদরা  তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের মাতৃভাষা উপহার দিয়ে গেছেন । ভাষা শহীদদের প্রতি সম্মান দেখাতেই আমাদের এ আয়োজন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.