Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা রাতেই শহীদ মিনারে আসেন শ্রদ্ধা নিবেদন করতে।

বৃহস্পতিবার ভোর থেকেই প্রভাতফেরির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার।

সকাল ৯টায় পৌর শহীদ মিনারে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.