Sylhet Today 24 PRINT

সাংবাদিক ছামির মাহমুদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

 প্রতিবেশীর হামলায় আহত হয়েছেন সাংবাদাক ছামির মাহমুদ। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় তাঁর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

ছামির মাহমুদ অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ'র সিলেট ব্যুরো প্রধানের দায়িত্বে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- সাংবাদিক ছামির মাহমুদের মেয়ে সামিয়া বাসার বাইরে খেলছিল। এসময় পাশের বাসার এক যুবক সামিয়াকে থাপ্পড় মারে। সামিয়া কেঁদে বাসায় এসে বিষয়টি তার বাবাকে জানায়। তখন ছামির মাহমুদ সামিয়াকে থাপ্পড় মারার কারণ ঐ যুবকের কাছে জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক রড দিয়ে সামির মাহমুদের মাথায় আঘাত করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তবে হামলাকারি যুবকের নাম জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.