Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিউনিটি ব্লাড সার্ভিস অব ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় পালবাড়ী চৌরাস্তা মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
 
কমিউনিটি ব্লাড সার্ভিসের উদ্যোক্তা সাহেদুল ইসলাম চৌধুরী, জাসলু হাসান আহমদ চৌধুরী, সৈয়দ আসিফ হাসান, আলমগীর চৌধুর, রফিকুল ইসলাম, জাহিদ হাসান মানিক, ফরহাদ মিয়া ও মো. রুহুল আমিনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
এই কর্মসূচিতে প্রায় শতাধিক ব্যক্তি তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দানের কার্ড সংগ্রহ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.