Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কর হয়েছে।

২১শের প্রথম প্রহরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অপর্ণ করে কর্মসূচির সূচনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) ভোরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রভাত ফেরী বের হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.