Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে তিন পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৫

হবিগঞ্জ শহরের লাইন্সেস না থাকায় ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে ৩টি পোল্ট্রি ফিড বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ ওষুধ ধবংস করেছে ভ্রামম্যান আদালত। রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের চৌধুরী বাজার নারিকেল হাটার মেসার্স নগেন্দ্র পাল এন্ড সন্স এর মালিক মাখন পালকে ১৫ হাজার টাকা, মেসার্স আউয়াল পোল্ট্রি ফিড দোকানের মালিক আব্দাল মিয়াকে ১৫ হাজার টাকা ও নতুন খোয়াই ব্রীজস্থ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মেসার্স মডার্ণ পোল্টি এন্ড ফিস দোকানের মালিক আব্দুল মতিনকে ১৭ হাজার টাকা জরিমনা করা হয়। ভ্রামম্যান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ।

এদিকে রোববার দুপুরে সদর উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাগজপত্র ঠিক না থাকায় ৪টি মোটর সাইকেলকে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.