Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের দেখার হাওরে অবৈধ কোণা ও কারেন্ট জাল ধ্বংস

সুনামগঞ্জ সংবাদদাতা |  ০২ আগস্ট, ২০১৫

সুনামগঞ্জের দেখার হাওরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ টাকার অবৈধ ‘কারেন্ট জাল’ ধ্বংস করেছে।

রবিবার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেখার হাওরের সুনামগঞ্জ সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম অভিযান পরিচালনা করেন।

অপরদিকে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেখার হাওরের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে অপর অভিযান চালানো হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাহসিনা বেগমের নেতৃত্বে দেখার হাওরে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের পাঁচটি কোণা জাল ১০টি কারেন্ট জাল আটক করা হয়।

পরে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নিজাম উদ্দিনের নেতৃত্বে অপর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখার হাওরের দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে দুই লাখ টাকা মূল্যের এক হাজার ৫শ’ মিটার লম্বা কোণা জাল ও এক লাখ টাকা মূল্যের এক হাজার ২শ’ মিটার লম্বা কারেন্ট জাল ও ৫০ হাজার টাকা মূল্যের বিল জালসহ সাড়ে তিন লাখ টাকার অবৈধ জাল আটক করা হয়।

পরে বিকেলে সাড়ে ৩টায় আটক জালগুলো সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.