সিলেটটুডে ডেস্ক | ০২ আগস্ট, ২০১৫
মেডিকেল কলেজে ‘ক্যারি অন’ প্রথা বাতিলের প্রতিবাদে মেডিকেলের শিক্ষার্থীবৃন্দের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে রবিবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি সংগঠনের কার্যালয় জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের সভপতিত্বে ও স্কুল বিষয়ক সম্পাদক লিপন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাস, নগর শাখার অর্থ সম্পাদক লিপন আহমেদ প্রমুখ।