Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের দু তলা থেকে পরে রিয়াজ মিয়া (২০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা প্রায় ৩টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এস আই সুমন হাজরা বলেন, শাপলাবাগ এলাকার তেজেন্দ্র ধরের বাড়ির দুই তলার কাজ করা অবস্থায় দুতলা থেকে হঠাৎ করে রিয়াজ মিয়া নিচে পরে যান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিহত রিয়াজ মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পুরান গাঁও এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.