Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ৫ জন প্রার্থী।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আপিলের শুনানি ওই ৫জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেন জেলা প্রশাসক এমদাদুল হক।

প্রার্থীতা ফিরে পাওয়ারা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মসুফ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, শরফ উদ্দিন শরফ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা। 

এদিকে অন্য চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহমদের আবেদন নামঞ্জুর হয়।

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানে গত ১৮ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ উপজেলায় তিনটি পদে মনোনয়ন দাখিল করেন ১৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

গত ২০ ফেব্রুয়ারি এসব মনোনয়ন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.