Sylhet Today 24 PRINT

জুড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

জুড়ী প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে আয়েশা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে এ মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আয়েশা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের  প্রবাসী সাইফুর রহমানের স্ত্রী ও একই গ্রামের আব্দুল হান্নানের কন্যা।

স্থানীয় ও মৃত আয়েশার পরিবার সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র প্রবাসী সাইফুর রহমানের সাথে বিয়ে হয় আয়েশা আক্তারের। বিয়ের পর থেকে আয়েশার কোন সন্তান হচ্ছিল না। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত।

ঘটনার দিন ভোরে প্রতিবেশীরা সাইফুর রহমানের বাড়িতে গিয়ে ঘরে আয়শার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আয়েশার আত্মীয় স্বজনকে খবর দেয়। খবর পেয়ে আয়শার পিতা হান্নান জুড়ী থানার পুলিশ নিয়ে গিয়ে ঘরের আড়ার সাথে আয়শার ঝুলন্ত মরদেহ সনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল  রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত আয়েশার স্বামী সাইফুর রহমান পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.