Sylhet Today 24 PRINT

সপ্তাহব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও একুশে বইমেলা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও একুশে বইমেলা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজনের উদ্বোধন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক শুভেন্দু ইমাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ।

উদ্বেধনী অনুষ্ঠান শেষে একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস, সুনামগঞ্জ থেকে আগত সংগীতশিল্পী মাকসুদুর রহমান দীপু, হবিগঞ্জ থেকে আগত বাউল ইকরাম উদ্দিন ও সিলেটের গৌতম চক্রবর্ত্তী ও তন্বী দেবের একক পরিবেশনা এবং ছন্দনৃত্যালয়ের নৃত্য ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের দলীয় পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও শাহী তাসনুভা ফাইরুজ।

লোকসংস্কৃতি উৎসব ও বইমেলা চলবে আগামী ৪ মার্চ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.