Sylhet Today 24 PRINT

কাজীরবাজার সেতু থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

নগরের জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন কাজীরবাজার সেতুর উত্তরপাড় থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহারপাড়া এলাকার অজিত মিয়া (২২),ঘাসিটুলা এলাকার মো.পলাশ মিয়া (২০), গোয়াবাড়ী এলাকার পারভেজ (২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন যাবত সিলেট মহানগর এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। আজ জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন কাজীরবাজার ব্রীজের উত্তরপাড় মুখে কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়ে  ব্রীজে চলাচলরত জনমনে ভয়ীতি, আতংক ও ত্রাস সৃষ্টি করছে।

এ খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়ার নির্দেশনায় এসআই দিবাংশা পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২টি দেশীয় চাকুসহ ঘটনাস্থল হতে তাদের গ্রেপ্তার করে।  তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.