Sylhet Today 24 PRINT

জাতিসংঘের দাপ্তরিক ভাষায় বাংলা ব্যবহারের দাবীতে হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলরত সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চার টায় স্থানীয় আরডি হলে অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, প্রকৌশলী এম এ মুমিন বুলবুল, আব্দুল ওয়াদুদ চৌধুরী শামীম, তোফাজ্জল সোহেল, সিদ্দিকী হারুন, সাংবাদিক প্রদীপ দাস সাগর, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে ছালাম,  মোজাম্মেল হক বাবুল, প্রজেনজিৎ চৌধুরী শিবু, চিত্রশিল্পী আশিষ আচার্য্য, নাট্যকর্মী মুক্তাদির হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.