Sylhet Today 24 PRINT

সিলেটে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৫

উদ্বোধন হলো সিলেট বিভাগীয় বৃক্ষমেলার। সোমবার সকালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। সকালে ক্বিনবিজ্র চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর কোর্টপয়েন্ট ঘুরে পুনরায় ক্বিনবিজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, কলামিস্ট-বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন প্রমুখ।

সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে আগামী ১৭ আগষ্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.