Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

আপিলে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম টিটু, বখতিয়ার হোসেন রয়ন, মো. সাহাদ মিয়া ও সাইয়্যেদুল মুরাদ। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবাল ও মোহিনী বেগম।

এর আগে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থিতা বাতিল করেন। পরে প্রার্থিতা ফেরত পেতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.