Sylhet Today 24 PRINT

টিলাগড় থেকে ছাত্রলীগ নেতা জাকারিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

তিনি জানান,  গ্রেপ্তারকৃত সাবেক এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বে হওয়া সাতটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.