Sylhet Today 24 PRINT

উপজেলায় প্রার্থী হওয়ায় বিএনপি থেকে অব্যাহতি নিলেন ডালিম

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উপদেষ্ঠা পদসহ সকল পদ থেকে অব্যহতি নিয়েছেন মাজহারুল ইসলাম ডালিম। তিনি গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বররাবর এক লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন।

আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হন ডালিম।

দলের নির্দেশনা না মেনে প্রার্থী হওয়ায় মঙ্গলবার সুনামগঞ্জের ৬জনসহ ৯ নেতাকে বহিস্কার করে বিএনপি। একারণেই আগেভাগে ডালিম অব্যাহতি নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অব্যহতিপত্রে ডালিম উল্লেখ করেন, আমি ১৯৯০ সালে ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারী কলেজ শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ১৯৯৬ সালে সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সিলেট সদর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে সিলেট জেলা শাখার উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংঘত কারনে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি দলের সিদ্ধান্তের প্রতি বরাবরই অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু আমি সিলেট সদর উপজেলার সর্বস্তরের জনগণের চাপে আমার অনিচ্ছা সত্বেও এ নির্বাচনে অংশ গ্রহণ করতে হচ্ছে। তাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে দলের সিদ্ধান্ত শিরোধার্য্য হিসেবে মেনে নিয়ে আমি সিলেট জেলা শাখার উপদেষ্ঠা পদ সহ দলের সকল পদ থেকে নিজ ইচ্ছায় অব্যহতি নিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.