কানাইঘাট প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
কানাইঘাটে বজ্রপাতে মারা গেছে দুটি গরু। বজ্রপাতে আহত হন ওই গরু দুটির মালিক। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সাতবাঁক ইউনিয়নের জয়পুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র কানাইঘাট বাজারে ব্যবসায়ী ইকবাল (৩৫) বুধবার সকাল ১০টার দিকে তার ২টি গরু নিয়ে রহিমিয়া মাদ্রাসার পাশে চরাতে যান। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইকবালের ২টি গরুর মৃত্যু হয় এবং ইকবাল আহমদ বজ্রপাতে ঝলসে গিয়ে মারাত্মক আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।