Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজার জেলা দায়রা জজ বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার দায়রা জজ শেখ আবু তাহের এ রায় দেন বলে।

দণ্ডপ্রাপ্ত মঙ্গল খাড়িয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝালাই চা বাগান এলাকার বুধুয়া খাড়িয়ার ছেলে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম আজাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুলাউড়া উপজেলার ঝালাই চা বাগানে ছেলে মঙ্গল খাড়িয়া তার বাবা বুধুয়া খাড়িয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় বুধুয়ার ভাই মঙ্গা খাড়িয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.