Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

জনা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ চৌমুহনিস্থ বনফুল এন্ড কোম্পানি ঢাকাদক্ষিণ শাখাকে ৬ হাজার টাকা, আল মদিনা স্ন্যাকবারকে ১৫ হাজার টাকা ও ঔষধ ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.