Sylhet Today 24 PRINT

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না: শফি চৌধুরী

ডেস্ক রিপোর্ট |  ০৩ আগস্ট, ২০১৫

ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার পতনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল আন্দোলন সংগ্রামের ডাক দিবেন তাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

রবিবার বিকালে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদত হোসেন মুন্নার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী কথাগুলো বলেন।

আলোচনা সভায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান টিপুর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদল নেতা কায়েদ আহমদ ও সৈয়দ মাহতাবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক হাজী সাহাবুদ্দিন, বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, জেলা যুবদলের প্রচার সম্পাদক আলাউদ্দিন আলাই, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মকসুদ আহমদ, জেলা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম তুরন, রুমেল আহমদ, দাউদপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমদ,উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর বিএনরি সভাপতি তফজ্জুল হোসেন, সাধারণ সম্পাদক বদরুর ইসলাম জয়দু, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, বিএনপি নেতা আখলাকুর আম্বিয়া বাতিন, এনামুল কবির, জিয়াউর রহমান, মোক্তার আহমদ, লুৎফুর রহমান, ইউনুস আলী, দুদু মিয়া, যুবদল নেতা রফিক আহমদ, সাবুল আহমদ, সেলিম, হালিম, সুমন, উপজেলা ছাত্রদল নেতা মুবারক হোসেন তুহিন, লিলু, আজিজুর রহমান, লায়েক, জাফর আহমদ, সাহরিয়ার রিপন, ইউনিয়ন ছাত্রদল নেতা মখবুল আহমদ, মোস্তাক, জনি,সাজাহান, সুজন, হাসান, মতিউর, রায়হান, জিল্লু, আদিল, নাসির, রুমন, বাহার, সুমন, জিবলু, চয়ন, কয়ছর, নজরুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.