Sylhet Today 24 PRINT

কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক হলেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহ্বায়ক হয়েছেন সিলেট সিটি করপোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সচিব করে কৃষক দলের ১৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।

এরআগে আরিফ কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নবগঠিত কমিটিতে ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৩৯ জন সদস্য রয়েছেন। মেয়র আরিফ ছাড়াও বাকি যুগ্ম আহ্বায়করা হচ্ছেন অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন মো. জসিম, মো: তোফাজ্জল হোসেন, এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো: নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.