নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক দিনের সফরে আজ (বৃহস্পতিবার) সিলেট আসার কথা থাকলেও তিনি আসছেন বলে জানা গেছে।
অর্থমন্ত্রীর অনুজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ জানান, আজ সাবেক অর্থমন্ত্রীর সিলেট আসার কথা থাকলেও ঢাকা উত্তর সিটির নির্বাচন থাকার কারণে তিনি আসতে পারছেন না। তবে দ্রুতই তিনি সিলেট আসবেন।
উল্লেখ্য, আজ ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইটে মুহিতের সিলেট আসার কথা ছিলো। রাত সাড়ে ৮টায় নজরুল একাডেমীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজন নিয়ে একটি প্রস্তুতি সভায় তাঁর যোগ দেওয়ার কথা ছিলো।