ডেস্ক রিপোর্ট | ০৩ আগস্ট, ২০১৫
আজ ৩ আগস্ট, ২০১৫ সোমবার হাসপাতালে অসুস্থ দৈনিক সিলেটের ডাক এর সাংবাদিক জাবেদ আহমেদের পিতাকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। এসময় জাবেদের পিতা, ভাই, ছেলে ও চাচারা শরিরের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতের চিহ্ন দেখিয়ে সুস্থ্য হওয়ার জন্য দোয়া কামনা করেন। এবং সন্ত্রাসীদের যেন গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়া হয় তারও দাবি জানান তিনি।
ডা: রিয়াজ জাবেদের পিতাকে আশ্বস্থ করে বলেন, সিলেটের প্রশাসন খুবই সচেতন তাই সন্ত্রাসীরা সবাই গ্রেফতার হবে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগীতা করবো।
উল্লেখ্য, দৈনিক সিলেটের ডাকের সাংবাদিক জাবেদ আহমেদ এর পিতা সিরাজ উদ্দিন আহমদ ও তার ভাই এবং ছেলে সহ ৬জনকে সন্ত্রাসীরা চাদাবাজী করতে গিয়ে গুরুতর আহত করেছে। তারা সবাই এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।