Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে প্রতীক পেলেন ৯ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ মার্চ দ্বিতীয় ধাপে হতে যাওয়া এ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থীদের বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তান চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান  (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল (আনারস) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আব্দুল আহাদ মিনার (হাতুড়ে), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী (তালা) রামভজন কৈরী (টিউবওয়েল), শাব্বির এলাহি (চশমা) ও আং মুয়ীন ফারুক (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি (ফুটবল) ও বিলকিস বেগম (পদ্মফুল)।

এদিকে প্রতীক পাওয়ার পরই বৃহস্পতিবার বিকেলে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে।

দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ছিলো ২০ ফেব্রুয়ারি,  ও প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৭ ফেব্রুয়ারি, আজ ছিলো প্রতীক বরাদ্দের দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.