Sylhet Today 24 PRINT

ইংল্যান্ড ইউনিভার্সিটি অব সান্ডেরল্যান্ডে সিলেটের ফরহাদের কৃতিত্ব

ডেস্ক রিপোর্ট |  ০৩ আগস্ট, ২০১৫

যুক্তরাজ্যের ‘ইংল্যান্ড ইউনিভার্সিটি অব সান্ডেরল্যান্ড’ থেকে কৃতিত্বের সঙ্গে ডিগ্রী অর্জন করেছেন সিলেটের মো. মাহমুদুল হক ফরহাদ। বিশ্বের ২০ টি দেশের ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে হায়ার সেকেন্ড ক্লাস প্রথম ডিভিশন পেয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

এদিকে, ১০ই জুলাই এক বর্নাঢ্য অনুষ্টানের মাধ্যমে ফরহাদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ফরহাদ জানিয়েছেন, তিনি যে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন সেটি বাংলাদেশের প্রথম ডিভিশনের সমপরিমান। এখন তিনি পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য নতুন করে পড়ালেখা শুরু করবেন। তার এই অর্জনে যুক্তরাজ্যের স্বনামধন্য বিদ্যাপিঠে বাংলাদেশী শিক্ষার্থীদের সুনাম বেড়েছে বলে জানান তিনি।

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার গোলাপবাগ, বাসা নং-১’র অধিবাসী মো. মাহমুদুল হক ফারহাদ সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সিনিয়র সভপতি ও জিন্দাবাজার শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্রের প্রাক্তন ১৫ বছরের সাধারন সম্পাদক ফজলুল হক এবং মরহুমা মাহমুদা হকের দ্বিতীয় পুত্র। ফজলুল হক দিরাই, নবীগজঞ্জ, জগন্নাথপুরের প্রথমে ২২ মৌজা এবং পরে ৩২ মৌজার দুর্নীতি দমন কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মাতা মাহমুদা হক ছিলেন দিরাইয়ের প্রাক্তন আইআরডিপির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীাতাবদ মরহুম আব্দুল লতিফ তালুকদারের প্রথম মেয়ে। মাহমুদা হক দিরাই উপজেলার প্রাক্তন চেয়ারম্যান আহমদ মিয়ার ভাগিনী এবং বর্তমান দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের ভাতিজী ছিলেন। ফরহাদের মুল বাড়ি জগন্নাথপুর থানার ৬নং রানীগঞ্জ ইউনিয়রের রৌয়াইল বড় বাড়ী।

ফরহাদ জানিয়েছেন পিএইচডি ডিগ্রী অর্জনের পর তিনি দেশে ফিরে মানবসেবায় আত্মনিয়োগ করবেন। পাশাপাশি দেশ ও মানুষকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাবেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.