Sylhet Today 24 PRINT

আশফাক নৌকা, সিরাজী মোটর সাইকেল, মাজহারুল আনারস

সিলেট সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্য প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

সদর উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক। ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার। স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস প্রতীক। আর আ. লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিরাজী পেলেছেন মোটরসাইকেল প্রতীক।

বৃহস্পতিবার এ উপজেলার ৯ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আপ্তার হোসেন তালা প্রতীক, মকবুল হোসেন খান টিউবয়েল, ইফতেখার হোসেন লিমন বাইসাইকেল, নুর আহমদ কামাল টিয়াপাখি, মুস্তাফিজুর রহমান চশমা, পারভেজ আহমদ বই, সাইফুল ইসলাম উড়োজাহাজ, জয়নাল আবেদিন জুয়েল গ্যাস সিলিন্ডার ও রাজু গোয়ালা বৈদ্যুতিক বাল্ব প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়ে বৃহস্পতিবার থেকেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.