Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ উপজেলায় কে কোন প্রতীক পেলেন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা চেয়ারম্যান পদের ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শাহ মুজিবুর রহমান জকন পেয়েছেন নৌকা প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম পেয়েছেন কাপ পিরিচ, ওয়াহিদুজ্জামান চৌধুরী ছুফি পেয়েছেন দোয়াত কলম, মাওলানা হারুনুর রশীদ মোটরসাইকেল, হারুন আহমদ পেয়েছেন ঘোড়া, প্রবাসী মনির আলী নানু পেয়েছেন ব্যাটারি, মাহতাব উদ্দিন পেয়েছেন আনারস প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে, জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন তালা প্রতীক, বখতিয়ার হোসেন রয়ন পেয়েছেন চশমা, আব্দুল খালিক রুহিল শাহ পেয়েছেন বই, শহিদুর রহমান রুমান পেয়েছেন টিয়াপাখি, মো. সাহাদ মিয়া পেয়েছেন টিউবওয়েল, মনিরুল ইসলাম টিটু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস বেগম ইকবাল পেয়েছেন প্রজাপতি প্রতীক, জাহানারা বেগম শ্যামা পেয়েছেন হাঁস, সেলিনা ইয়াসমিন পেয়েছেন ফুটবল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.