Sylhet Today 24 PRINT

কানাইঘাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. খাদিজা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এই ঘোষণা দেন।

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী অংশ গ্রহণ না করায় রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ এ ঘোষণা দেন এবং খাদিজা বেগমকে ফরম ‘ঙ’ এ স্বাক্ষর যুক্ত পত্র প্রদান করেন।

খাদিজা বেগম কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাইঘাট উপজেলাবাসীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.