Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে জয়নালকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সালেহ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাটে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ছাত্রদল নেতা সালেহ আহমদ। নির্বাচনে একই এলাকার দুজন প্রার্থী হওয়ায় অপর প্রার্থী জয়নাল আবেদীনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন ছাত্রদল নেতা সালেহ আহমদ।

জানা যায়, বুধবার সকালে নেতাকর্মীকে নিয়ে গণসংযোগ করতে রুস্তমপুর হাদারপারস্থ সালেহ আহমদের বাড়ীতে যান আসন্ন নির্বাচন পরিষদ ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে আলোচিত প্রার্থী জয়নাল আবেদীন। এ সময় তিনি অপর প্রার্থী ছাত্রদল নেতা সালেহ আহমদের মায়ের সাথে দেখা করে সালাম ও কুশল বিনিময় করেন।

এ সময় জয়নাল আবেদীন তার প্রতিদন্দ্বি প্রার্থী সালেহ আহমদের মাকে সালাম দিয়ে নির্বাচনে ভোট দিতে অনুরোধ করেন। এর প্রেক্ষিতে সালেহ আহমদেও মা তাকে সহযোগিতার পাশাপাশি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী তার ছেলেকে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে জয়নাল আবেদীনকে সমর্থন জানানোর কথা বলেন। মায়ের নির্দেশে সালেহ আহমদ তা মেনে নেন ও নির্বাচনে জয়নাল আবেদীনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ সময় সালেহ আহমদের মা জয়নাল আবেদীনের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.