Sylhet Today 24 PRINT

শিবগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৫

সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা ফয়েজ-উল-কয়েসকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর পৌণে ১টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়াস্থ তার বাসা থেকে তাকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

আটককৃত ফয়েজ-উল-কয়েস শিবগঞ্জ সোনারপাড়া নবারুণ ১৪২ নম্বর বাসার নূর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়াও স্বপ্নতরী নামক একটি সমবায় সমিতির মাধ্যমে মানুষকে ঋণ দিয়ে প্রতারণা ও সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান- ফয়েজ উল কয়েসকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.