Sylhet Today 24 PRINT

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন, সম্পাদক শঙ্কর

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৯

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার নির্বাচনে মামুন হাসান (যুগান্তর) সভাপতি ও শঙ্কর দাস (উত্তরপূর্ব) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে মামুন হাসান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুল কবির পাভেল (বাংলাদেশ প্রতিদিন) পান ১৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে শঙ্কর দাস ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম পান ১৫ ভোট।

এ নির্বাচনে ট্রেজারার পদে মাহমুদ হোসেন (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হুমায়ুন কবির লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ আলী, এছাড়া ৫জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি, প্রবীন আলোকচিত্র সাংবাদিক আতাউর রাহমান আতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.