সুনামগঞ্জ প্রতিনিধি | ০২ মার্চ, ২০১৯
নির্ধারিত সময়ের মধ্যে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ সমাপ্ত না করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুর ২টায় শহরের আলফাত স্কয়ার পয়েন্টে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সহ সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কৃষক নেতা রুহুল আমিন, সাংবাদিক একে কুদরত পাশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব হাওরের সকল বাঁধের কাজ সমাপ্ত করতে হবে না হলে আমরা বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটি কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।